ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দামুড়ুহুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আকটকৃত মাদক ব্যবসায়ী কাজল দর্শনা দক্ষিণ চাঁদপুরের টাওয়ারপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে ও আমেনা খাতুন একই এলাকার রেললাইনপাড়ার রশিদুল ইসলামের স্ত্রী।
গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইসএম লুৎফুল কবীরের নেতৃত্বে থানার এসআই সুমন্ত বিশ্বাস, এএসআই কাজী আব্দুল মান্নান, এএসআই আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় ভারতীয় দুই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আরও দুজনকে পলাতক আসামী করে দর্শনা থানায় মাদক মামলা রুজু হয়েছে।
