দর্শনায় বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীর ইন্তেকাল

আপলোড তারিখঃ 2021-11-29 ইং
দর্শনায় বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীর ইন্তেকাল ছবির ক্যাপশন:
দর্শনায় বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দর্শনা কেরুজ চিনিকলের ইক্ষু বিভাগের অবসরপ্রাপ্ত সিনিয়র অফিস সহকারী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। পরিবার সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পাড়ার বাসিন্দা মাওলানা আবুল হোসেনের ছোট ছেলে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন চিরকুমার। তিনি একজন ভালো ফুটবল খেলোয়াড়, নাট্য অভিনেতা হিসেবে মঞ্চে দারুণভাবে সফল ছিলেন। আজ সোমবার সকাল ১০টায় কেরুজ বাজার মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম আশরাফ আলীর জানাজা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি ৮ নম্বর সেক্টরে এফএফ বাহিনীর একজন সক্রিয় সম্মুখসারির যোদ্ধা ছিলেন। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)