কার্পাসডাঙ্গায় ব্যবসায়ীর টাকার ব্যাগ চুরি, তিন চোর আটক

আপলোড তারিখঃ 2021-11-29 ইং
কার্পাসডাঙ্গায় ব্যবসায়ীর টাকার ব্যাগ চুরি, তিন চোর আটক ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের ব্যবসায়ীর টাকার ব্যাগ চুরির ঘটনায় তিন চোরকে আটক করেছে স্থানীয়রা। এসময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া টাকা। আটককৃত চোর চক্রের সদস্যরা হলেন- কুষ্টিয়া হাউজিং-এর শহীদের ছেলে রকিবুল, চরকুনিয়ার পাংশার রাজু সর্দারের ছেলে লিয়াকত ও  শৈলকুপার মিলনের ছেলে ইলিয়াস। জানা গেছে, কার্পাসডাঙ্গা বাজারের তেল পাম্পের সামনে কাওছার মার্কেটের বিকাশ ও মুদি দোকানি আরিফ গতকাল রোববার সকালে তাঁর দোকানের শার্টার খুলে কাছে থাকা টাকার ব্যাগ ও ব্যাগের ভেতর মোবাইল রেখে পাশের দোকানে পান খেতে গেলে দোকানে ফিরে এসে দেখেন তার রেখে যাওয়া টাকার ব্যাগ উধাও। এসময় পাশের দোকানের ম্যানেজার শরিফুল তাঁকে বলেন এই মাত্র দুইটা ছেলে ব্যাগ নিয়ে গেল, মনে হলো তারা অটোতে উঠেছে। অটোর পিছনে কার্পাসডাঙ্গা টেলিকম লেখা রয়েছে। এসময় তারা দ্রুত মোটরসাইকেল বের করে তাদের খুঁজতে থাকেন। পথের মধ্য ইজিবাইকের  ভেতর তিনজনকে ধরে ফেলেন। তারা জানান, তাঁরা চারজন ছিল। এসময় ড্রাইভার জানায়, যে নেমে গেছে, সে বাথরুম করার নাম করে একটা স্থানে নামে। পরে তাঁদের উত্তম-মাধ্যম দেওয়া হয়। পরে ব্যাগ এনে দেখা যায়, ব্যাগের ভেতর টাকা ও মোবাইল সব ঠিক রয়েছে। তিনজনকে আটক করে কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের হাতে দেওয়া হয়। পরে দামুড়হুদা মডেল থানা পুলিশ এসে তিন চোরকে থানায় নিয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)