গাংনীতে প্রতিপক্ষের হামলায় মেম্বার প্রার্থীসহ ৫ জন আহত

আপলোড তারিখঃ 2021-11-29 ইং
গাংনীতে প্রতিপক্ষের হামলায় মেম্বার প্রার্থীসহ ৫ জন আহত ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডে নির্বাচনকে কেন্দ্র করে জুগিন্দা গ্রামের মেম্বার প্রার্থী জাকির হোসেনের লোকজনের হামলায় অপর প্রার্থী বর্তমান মেম্বার মফিজুলসহ ৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মোশারেফ ও আবুল হোসেনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একই সময়ে নৈশোর ছেলে মাফিদুলের বাড়িতেও হামলা চালিয়ে স্ত্রীর হাত ভেঙে দিয়েছে মোরাদ আলী, আহাদ আলীসহ অন্যন্যা ক্যাডার বাহিনী। মফিজুল মেম্বার জানান, ‘তাঁর সমর্থকরা কেন্দ্রে ভোট প্রদানের জন্য আসলে তাদের ভোট কেন্দ্রে আসতে বাধা দেয় জাকির হোসেনের লোকজন। এসময় আমিসহ আমাদের লোকজন ভোটারদের বাধা প্রদানে জাকির হোসেনের লোকজনকে নিষেধ করলে জাকির হোসেনের লোকজন আমাদের ওপর হামলা চালায়। এসময় মোশারেফ হোসেন, আবুল হোসেন, মিনজারসহ আমাকে মারধর করে। পরে মোশারেফ হোসেন ও আবুল হোসেনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- মোরাদ আলী ও আহাদ আলী। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সাথে সাথে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই হামলাকারীকে আটক করেছে।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)