মা-বাবাকে ভরণ-পোষণ না দেওয়ায় কারাগারে ছেলে-পুত্রবধূ

আপলোড তারিখঃ 2021-11-27 ইং
মা-বাবাকে ভরণ-পোষণ না দেওয়ায় কারাগারে ছেলে-পুত্রবধূ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বাবার ভরণ-পোষণের মামলায় গ্রেপ্তার এক যুবক ও তাঁর স্ত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাঁরা হলেন- দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছির বিকাশ (৩২) ও তার স্ত্রী রেহেনা খাতুন (২৯)। গত বৃহস্পতিবার জীবননগর উপজেলা শহরের লক্ষ্মীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এরপর চুয়াডাঙ্গার আদালতে নেওয়া হলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। মামলার অভিযোগে বলা হয়েছে- কুড়ুলগাছি গ্রামের রুহুল আমিন (৭০) ও তার স্ত্রী বৃদ্ধা মোছা. রিনা বেগমের (৬৫) ভরণ-পোষণের খরচ দেয় না দুই ছেলে বিকাশ ও আলামিন। এর ফলে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা। রুহুল আমিন বলেন, ‘খাওয়ার টাকা চাইলে আমার দুই ছেলে ও তাদের স্ত্রীরা মারধর করে। ছেলে ও ছেলে বউদের হাতে মার খাওয়ার পর আমি দর্শনা থানায় পুলিশকে জানাই। পরে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা করি।’ দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবির বলেন, বৃদ্ধ মা-বাবার এই ঘটনা শুনে তাদের দুই ছেলে ও দুই পুত্রবধূসহ পাঁচ জনের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা নেওয়া হয়। বৃহস্পতিবার তাদের এক ছেলে ও পুত্রবধূকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সূত্র- বাংলা ট্রিবিউন

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)