চুয়াডাঙ্গার দুই ভায়ের দীর্ঘদিনের বিরোধ মেটালেন এএসআই আশরাফ

আপলোড তারিখঃ 2021-11-27 ইং
চুয়াডাঙ্গার দুই ভায়ের দীর্ঘদিনের বিরোধ মেটালেন এএসআই আশরাফ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বছরের পর বছর ধরে বিরোধ চলে আসছিল আপন দুই ভাইয়ের মধ্যে। দুই ভাইয়ের মধ্যকার দীর্ঘ দিনের এই বিরোধ মিটিয়ে তাদেরকে পুনরায় একত্রিত করে দিলেন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আশরাফুজ্জামান। বিরোধ মিটিয়ে সুসম্পর্কে ফেরা দুই ভাই হলেন চুয়াডাঙ্গা রুপছায়া সিনেমা হলপাড়ার হাফিজুর রহমান জোয়ার্দ্দার ও রাজ্জাক জোয়ার্দ্দার। চুয়াডাঙ্গা সদর থানা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পৈত্রিক সম্পত্তি নিয়ে হাফিজুর রহমান জোয়ার্দ্দার ও রাজ্জাক জোয়ার্দ্দারের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই ভাই সদর থানায় উপস্থিত হয়ে একে অপরে বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন অভিযোগ দুটি থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আশরাফুজ্জামানের নিকট হস্তান্তর করেন। অভিযোগ দুটি পেয়ে তিনি দুই ভায়ের মধ্যকার বিরোধ মিটিয়ে তাঁদের মধ্যে সুসম্পর্ক প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন। এক পর্যায়ে দুই ভাইয়ে থানায় হাজির করেন এবং তাঁদেরকে বিরোধ মিটিয়ে মিলে মিশে সম্পত্তি ভাগাভাগি করে নেওয়ার বিষয়ে বুঝাতে সক্ষম হন। পরবর্তীতে দুই ভাই আপস মীমাংশার মাধ্যমে তাদের মধ্যকার বিরোধ ভুলে একসঙ্গে বাড়ি ফেরেন। এ বিষয়ে সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আশরাফুজ্জামান বলেন, ‘দীর্ঘ দিন যাবত পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। তারা একই বাড়িতে থাকলেও তাদের মধ্যে সুসম্পর্ক ছিল না। আজ (গতকাল) বেলা ১১টার দিকে দুই ভাই থানায় উপস্থিত হয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ দুটি ওসি স্যার আমার নিকটে হস্তান্তর করলে আমি তাদের দুই ভাইয়ের সম্পর্ক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। পরবর্তীতে তাদেরকে থানায় ডেকে বুঝাতে সক্ষম হয় এবং তারা আর কখনও বাকবিতণ্ডায় জড়াবেন না বলেও আপোশ মিমাংশা করেন। এবং দুই ভাই এক সঙ্গে বাড়ি ফিরে যান।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)