ছবির ক্যাপশন:
দর্শনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার খাবার হোলেলে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে দর্শনা বাসস্ট্যান্ড ও রেলবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে দর্শনা বাসস্ট্যান্ডের ভাই ভাই হোটেলকে ৩ হাজার টাকা, রান্না ঘর হোটেলকে ২ হাজার টাকা, দর্শনা রেল বাজারের পুরাতন আল্লাহর দান হোটেলকে ২ হাজার টাকা এবং বৈশাখী হোটেলকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার টাকা পরিশোধ করে কারাদণ্ডের হাত থেকে রেহায় পান দর্শনা বাসস্ট্যান্ডের ভাই ভাই খাবার হোটেলের সত্ত্বাধিকারী সুমন মিয়া, সাবেক ওয়ান স্টার ও বর্তমান রান্না ঘর হোটেলের সত্ত্বাধিকারী ইসমাইল হোসেন, দর্শনা রেলবাজারের পুরাতন আল্লাহর দান খাবার হোটেলের সত্ত্বাধিকারী জহিরুল ইসলাম জহির এবং রেল বাজার রেলগেটের বৈশাখী হোটেলের সত্ত্বাধিকারী রুস্তম আলী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার। এসময় তিনি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনসহ বিভিন্ন অপরাধে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জরিমানা করেন এবং এসময় খাদ্য আইন মেনে সকলকে স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রিসহ আইন মেনে ব্যবসা পরিচানার জন্য সতর্ক করেন। অন্যথায় আইন লঙ্ঘন করে ব্যবসা পরিচালানা কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর জামাত আলী, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পেশকার ও দর্শনা থানার এসআই মাসুদসহ সঙ্গীয় ফোর্স।
