দর্শনায় ৮৪ বোতল ফেনসিডিলসহ জয়নগরের জাম্বু আটক

আপলোড তারিখঃ 2021-11-25 ইং
দর্শনায় ৮৪ বোতল ফেনসিডিলসহ জয়নগরের জাম্বু আটক ছবির ক্যাপশন:
দর্শনায় ৮৪ বোতল ফেনসিডিলসহ সামাদ ওরফে জাম্বু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত পৌনে সাতটার দিকে তাঁকে আটক করা হয়। আটক জাম্বু দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীক সীমান্তবর্তী জয়নগর গ্রামের মৃত মুরশিদ আলীর ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীরের নের্তৃত্বে থানার এসআই সুমন্ত বিশ্বাস, এসআই মাসুদ রানা, এএসআই আনোয়ারুল হক, এএসআই শাহিন আলম ও এএসআই ইদ্রিস আলী ফোর্স নিয়ে দর্শনা বাসস্ট্যান্ড-মুজিবনগর সড়কের দর্শনা রেলবাজরের আল্লাহর দান হোটেলের সামনে পাকা রাস্তার ওপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশি উপস্থিতি টের পেয়ে তিনজন মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হলেও ৮৪ বোতল ফেনসিডিলসহ সামাদ ওরফে জাম্বু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এঘটনায় একজনকে আটক দেখিয়ে আরও তিনজনকে পলাতক আসামি করে দর্শনা থানায় মামলা দায়ের করেছে পুলিশ।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)