হিজলগাড়ীর আলোচিত গাঁজা ব্যবসায়ীর ৬ মাসের জেল

আপলোড তারিখঃ 2021-11-25 ইং
হিজলগাড়ীর আলোচিত গাঁজা ব্যবসায়ীর ৬ মাসের জেল ছবির ক্যাপশন:
দর্শনা থানার হিজলগাড়ী ফার্মপাড়ার আলোচিত মাদক ব্যবসায়ী কিয়ামতকে গাঁজাসহ আটক করেছে হিজলগাড়ী ক্যাম্প পুলিশ। আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৬ মাসের জেল প্রদান করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল ১০টার দিকে দর্শনা থানাধীন হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তাপস সরকার ফোর্স নিয়ে হিজলগাড়ী ফার্মপাড়ায় মাদকবিরোধী অভিযান চালান। এসময় ২৫ গ্রাম গাঁজাসহ আবুল হোসেনের ছেলে আলোচিত মাদক ব্যবসায়ী কিয়ামততে আটক করা হয়। আটকের পর ঘটনাস্থলে উপস্থিত হন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)