বাড়াদি ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ

আপলোড তারিখঃ 2021-11-22 ইং
বাড়াদি ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উজ্জল হোসেনের অফিস ভাঙচুর ও ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উজ্জল হোসেন রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। জানা গেছে, আলমডাঙ্গার বাড়াদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উজ্জল হোসেন। তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে অফিস করেছেন, টাঙিয়েছেন ব্যানার। গত শনিবার রাতে নৌকার সমর্থকরা তাঁর অফিস ভাংচুর ও কয়েকটি স্থানে ব্যানার ছিড়ে ফেলা হয় বলে রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে উল্লেখ করা হয়েছে, নৌকার প্রার্থী আশাবুল হক সম্রাটসহ তার সমর্থকরা গোয়ালবাড়ি গ্রামের একটি অফিস ভাঙচুর করে। এছাড়াও নৌকার সমর্থকরা গোপালনগর এনায়েতপুরসহ বিভিন্ন স্থানে ব্যানার-পোস্টার ছিড়ে ফেলে। এ বিষয়ে উজ্জল হোসেন থানায় অভাযোগ ও রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগের কপি দিয়েছেন। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)