জীবননগরে দ্বিতীয় দিনে দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-11-19 ইং
জীবননগরে দ্বিতীয় দিনে দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জীবননগর আলিম আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র দাখিল পরীক্ষার দ্বিতীয় দিনে হাদিস শরীফের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ২৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্রী ৯৩ জন ও ছাত্র ১৪২ জন। জানা গেছে, সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ১৪ নভেম্বর। গতকাল বৃহস্পতিবার ছিল দাখিল পরীক্ষায় হাদিস শরীফ বিষয়ের পরীক্ষা। জীবননগর আলিম আলিয়া মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব মাওলানা আব্দুল খালেক জানান, সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১১টায় শান্তিপূর্ণভাবে তা শেষ। উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক কেন্দ্রে দায়িত্ব পালন করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)