মহেশপুরে ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারী আটক

আপলোড তারিখঃ 2021-11-19 ইং
মহেশপুরে ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারী আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবির আওতাধীন মেদিনীপুর বিওপির বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে মেদিনীপুর গ্রাম থেকে ১৬১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার  মেদিনীপুর গ্রামের মাঠ থেকে মাদক চোরাকারবারী মেদেনীপুর গ্রামের জহুরুল হকের ছেলে মো. সাইফুল ইসলাম (২৬) ও একই গ্রামের ওয়াজনবী মল্লিকের ছেলে মনিরুজ্জামান রিপনকে (৪৩) আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা ১৬১ বোতল ফেনসিডিল। গতকাল বৃহস্পতিবার বিকেলে মহেশপুর-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)