আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযান : সাজাপ্রাপ্ত ৩ আসামী গ্রেফতার

আপলোড তারিখঃ 2017-06-09 ইং
আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযান : সাজাপ্রাপ্ত ৩ আসামী গ্রেফতার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে গতকাল ভোর রাতে ৩জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছেন। আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান, এসআই হুমায়ন, এসআই মুফাজ্জেল সঙ্গীয় ফোর্সসহ অভিজান চালিয়ে কালিদাশপুর ইউনিয়নের পারকুলা গ্রামের মনির হোসেনের স্ত্রী ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সেফালী খাতুন, বেলগাছি গ্রামের মুসা মিয়ার স্ত্রী ১ বছর ৬মাস সাজাপ্রাপ্ত পলাতক আসামি আসানুর ও একই গ্রামের আব্দুল মালেকের স্ত্রী ১ বছর ৬মাস সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাজিরা খাতুন‘কে গ্রেফতার করেছে। উল্লেখ্য আসামী সেফালী খাতুনকে আদালত ৫ হাজার টাকা জরিমানা (অনাদায়ে) আরো ৩ মাসের কারাদন্ড প্রদান, আসামি আসানুরকে আদালত ৩ হাজার টাকা জরিমানা (অনাদায়ে) আরো ৩ মাসের জেল ও নাজিরা খাতুনকে আদালত ৩ হাজার টাকা জরিমানা (অনাদায়ে) আরো ৩ মাসের জেল প্রদান করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)