ছবির ক্যাপশন:
মেহেরপুরের মহাজনপুর ইউপি নির্বাচনে ১ ও ২ নম্বর ওয়ার্ডের পুনরায় ভোট গণনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মহাজনপুর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত পরাজিত প্রার্থী রেজাউর রহমান নান্নুর উদ্যোগে মানববন্ধন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন, আ.লীগ মনোনীত প্রার্থী রেজাউর রহমান নান্নু, জাদুখালি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপু, রফিকুল ইসলাম, হাশেম আলী প্রমুখ। পরে জেলা প্রশাসক, জেলা নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে মহাজনপুর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের ভোট পুনরায় গণনার দাবি জানানো হয়।
