চুয়াডাঙ্গায় প্রকাশ্যে এসএসসি পরীক্ষার্থীকে হত্যার ঘটনায়

আপলোড তারিখঃ 2021-11-17 ইং
চুয়াডাঙ্গায় প্রকাশ্যে এসএসসি পরীক্ষার্থীকে হত্যার ঘটনায় ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় প্রকাশ্যে এসএসসী পরীক্ষার্থী মাহাবাবুর রহমান তন্ময় ওরফে তপুকে কপিয়ে হত্যা মামলার অন্যতম এজহার নামীয় দুই আসামীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মানিক দাস এই আদেশ দেন। চুয়াডাঙ্গা কোর্ট পুলিশের পরিদর্শক কেএম জাহাঙ্গীর কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তপু হত্যা মামলায় যে দুজনকে তিন দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে তারা হলেন এমদাদুল হক আকাশ ও সুমন হোসেন। কোর্ট পুলিশের পরিদর্শক আরও জানান, রিমান্ড শুনানির জন্য আকাশ ও সুমনকে দুপুরে আদালতে তোলা হয়েছিল। শুনানি শেষে তাদের প্রত্যেকের তিন দিন করে রিমান্ডে পাঠায় আদালত। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানা পুলিশের উপপরিদর্শক মেফাউল হাসান জানান, ‘সুমানকে জিজ্ঞাসাবাদের জন্য গত ৮ নভেম্বর ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। ১১ নভেম্বর আকাশ আদালতে আত্মসমর্পণ করলে ওইদিন তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। আজ (গতকাল) পূর্ব নির্ধারিত দিনে শুনানি শেষে তাদের প্রত্যেকের তিন দিন করে রিমান্ডে পাঠায় আদালত। উল্লেখ্য, গত রোববার (৭ নভেম্বর) প্রেম নিয়ে বিরোধের জেরে এসএসসি পরীক্ষার্থী তপুকে বিদায় অনুষ্ঠানে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠান চলাকালীন সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের সামনে কয়েকজন যুবক তপুকে প্রকাশ্যে এলাপাতাড়ি কুপিয়ে হত্যা করে। স্কুলের অন্যান্য শিক্ষার্থীসহ শিক্ষকেরা তপুকে গুরুতর জখম অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে তার মৃত্যু হয়। ঘটনার দিন রাতেই নিহত তপুর বড় ভাই আলিহিম মাসুদ চুয়াডাঙ্গা সদর থানায় উপস্থিত হয়ে সাত জনের নাম উল্লেখসহ ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪, তারিখ: ৮/১১/২০২১। মামলার পরদিন সকালেই পুলিশ মামলার এজহার নামীয় আসামী চুয়াডাঙ্গা পৌর এলাকার রুহুল আমীনের ছেলে সুমনকে (২৮) গ্রেপ্তার করে। মামলার অন্যান্য আসামীরা পলাতক থাকলেও তপু হত্যা মামলার অন্যতম আসামী আকাশ গত ১১ নভেম্বর চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাসের আদালতে আত্মসমর্পণ করে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মেফাউল হাসান ওইদিনই আকাশের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস ১৬ নভেম্বর রিমান্ড শুনানীর দিন ধার্য করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)