ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদ, জয়রামপুর স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাউলী ভূমি অফিস পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিনি এসকল প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় ডিসি নজরুল ইসলাম দামুড়হুদার হাউলী ইউনিয়ন পরিষদে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মাদক প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিসময় সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ সমাজের ওপর ব্যাপক ক্ষতিকর প্রভাব ফেলে। এসকল থেকে সন্তানদের দূরে রাখতে হবে। প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উচিত হবে, গ্রাম্য আদালতকে আরও শক্তিশালী করা। যাতে করে সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদ থেকেই সঠিক বিচার পাই। এসময় সাধারণ মানুষের সঠিক বিচার নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলার সকল ইউপি চেয়ারম্যানদের প্রতি গ্রাম্য আদালতকে শক্তিশালী করার আহ্বান জানান ডিসি।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, হাউলি ভূমি কর্মকতা রকিবুল ইসলাম, হাউলি ইউনিয়ন পরিষদের সচিব নাঈম উদ্দীন, হউলী ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম, শাহাজামাল হোসেন, জাহাঙ্গীর আলম টিক্কা, রিকাত আলী, আব্দুল্লাহ সেলিম, সাবিনা ইসমিন, রওশনারা রানি, রহিমা খাতুন।
দামুড়হুদা উপজেলার জয়রামপুর স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সার্বিক খোঁজখবর নেন ও তাদের মাঝে চকলেট বিতরণ করাসহ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশমূলক কথা বলেন।