কার্পাসডাঙ্গায় যুবকের ইজিবাইক ছিনতাই

আপলোড তারিখঃ 2021-11-16 ইং
কার্পাসডাঙ্গায় যুবকের ইজিবাইক ছিনতাই ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে এ ঘটপনা ঘটে। ইজিবাইকের মালিক কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়ার সাইফুল হকের ছেলে রেজাউল হক। জানা গেছে, গতকাল সকালে নিজ বাড়ি থেকে এসে কার্পাসডাঙ্গা এমএম তেলপাম্পের নিকট দাঁড়িয়ে থাকলে দুইজন যুবক এসে চুয়াডাঙ্গা থেকে কার্পাসডাঙ্গা বাজারে মুদি দোকানের মালামাল পাঁচশ টাকা চুক্তিতে আনতে গেলে বেলা পৌনে এগারোটার দিকে চুয়াডাঙ্গা ইমার্জেন্সি রোডে যেয়ে পৌঁছালে ছিনতাইকারীদের ভেতর একজন নেমে অপর ছিনতাইকারীকে বলে তুমি গাড়িতে বসে থাকো আমি আর ইজিবাইক চালক দুইজন মিলে দোকানের দড়িগুলো নিয়ে আসি। এই বলে দুইজন চলে গেলে অপর ছিনতাইকারী ইজিবাইক নিয়ে লাপাত্তা দেয়। এদিকে উক্ত ছিনতাইকারী ইজিবাইক চালককে একটি চায়ের দোকানে চা খেতে দিয়ে বলে তুমি চা খাও আমি দড়িগুলো নিয়ে আসি বলে লাপাত্তা দেয়। কিছুক্ষণ পর রেজাউল হক ইজিবাইক যেখানে রেখে ছিল, সেখানে এসে দেখে ইজিবাইক নেই। অনেক খোঁজাখুঁজির পর ইজিবাইক না পেয়ে চুয়াডাঙ্গা সদর থানাকে জানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)