ছেলের হাতে খুন হওয়া মায়ের দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2021-11-15 ইং
ছেলের হাতে খুন হওয়া মায়ের দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ছেলের হাতে খুন হওয়া জবেদা খাতুনের লাশের ময়নাতদন্ত শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। গতকাল রোববার সকালে দুই সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। ময়নাতদন্ত শেষে দুপুর ১২টার দিকে জবেদা খাতুনের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। দুপুরেই পরিবারের সদস্যরা নিহতের লাশ পিরোজখালী গ্রামের কাজিপাড়ায় তাঁর নিজ বাড়িতে নেয়। নিহতের জানাজা নামাজ শেষে দুপুরেই গ্রাম্য কবরস্থানে লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্তকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, ‘রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নিহত জবেদা খাতুনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাপসাতালের দুই সদস্যের মেডিকেল টিম গঠন করে এই ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওয়াহেদ মাহমুদ রবিনকে সভাপতি করে মেডিকেল বোর্ডে সদস্য ছিলেন মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস। মৃত্যুর সঠিক কারণ মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ময়নাতদন্ত রিপোর্টে জানানো হবে।’ উল্লেখ্য, গত শনিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের পিরোজখালী গ্রামে জবেদা খাতুনকে (৪৫) কুপিয়ে হত্যা করে তাঁরই ছেলে মুকুল হোসেন। পরে মুকুলের ছেলে দাদীকে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেথে বিষয়টি প্রতিবেশিদেরকে জানায়। এসময় স্থানীয়রা ব্যক্তিরা জবেদা খাতুনের লাশ মেঝেতে পড়ে থাকেত দেখে। পাশের ঘরেই চেয়ারে বসে থাকা জবেদার ছেলে মুকুলকে আটকে রেখে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাপসাতাল মর্গে প্রেরণ করে ও ঘাতক মুকুলকে আটক করে থানা হেফাজতে নেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)