গাংনীতে রাজাকারের ফাঁসি হওয়ায় আনন্দ মিছিল

আপলোড তারিখঃ 2016-09-05 ইং
গাংনীতে রাজাকারের ফাঁসি হওয়ায় আনন্দ মিছিল ছবির ক্যাপশন:
`Gangniগাংনী অফিস: যুদ্ধঅপরাধী মীর কাসেমের ফাঁসির রায় কার্যকর  হওয়ায় গাংনীতে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এম.এ খালেক বলেছেন, বিরোধীদল বিএনপি ও জামায়াত থেকে আসা লোকদের বিষয়ে সর্তক  থাকতে হবে। তাদের দলে আসার পিছনের কারন জানতে তারা আসলে আ’লীগের আদর্শে অনপ্রাণিত দলে এসেছে নাকি দলের ভিতরে এসে ষড়যন্ত্র করছে। সেই বিষয়টি মাথায় রেখে দলীয় লোকদের সতর্ক করে দেন। তিনি আরো বলেছেন যারা আ’লীগের রাজনীতি করে তারা কখনো দল ও দলের নেতাদের সর্ম্পকে খারাপ মন্তব্য করে না। তাই দল ও দলের নেতাদের সর্ম্পকে যারা খারাপ মন্তব্য করবে তাদেরকে আ’লীগের নেতাকর্মিদের জবাব দেওয়ার জন্য দিকনির্দেশনা দেন। গতকাল রোববার সন্ধ্যায় পৌর আ’লীগ আয়োজিত মীর কাশেমের ফাসি রায় কার্যকর হওয়ায় আনন্দ মিছিল সমাবেশ অনুষ্ঠানে  পৌর আ’লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি সাহিদুজামান খোকন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন, বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল হক বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, ৭ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা রকিব, ইন্তা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)