ছবির ক্যাপশন:
মেহেরপুর সদর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের উদ্যোগে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল আটক এবং মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। মেহেরপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট পবিত্র বিশ্বাসের নেতৃত্বে অভিযানে ২২টি মোটরসাইকেলের মালিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। এসময় হেলমেটবিহীন গাড়ি চালানোসহ মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় ৬টি মোটরসাইকেল আটক করা হয়। এবং ৪টি মামলা দায়ের করা হয়। অভিযানে অন্যদের মধ্যে টিএসআই মোকাররম হোসেন, এটিএসআই জাহাঙ্গীর হোসেন, জালাল উদ্দিন, এসআই জিল্লুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।
