ওয়ার্কার্স পাটি (মার্ক্সবাদী)-র সাতজন পদত্যাগী নেতার সিপিবিতে যোগদান

আপলোড তারিখঃ 2021-11-12 ইং
ওয়ার্কার্স পাটি (মার্ক্সবাদী)-র সাতজন পদত্যাগী নেতার সিপিবিতে যোগদান ছবির ক্যাপশন:
বাংলাদেশের ওয়ার্কার্স পাটি (মার্ক্সবাদী)-র সাতজন পদত্যাগী নেতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) তে যোগদান করেছেন। গত বুধবার ঢাকায় পুরানা পল্টনস্থ মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে তাঁরা সিপিবিতে যোগদান করেন। পদত্যাগকারী সাত নেতা হলেন বাংলাদেশের ওয়ার্কার্স পাটি (মার্ক্সবাদী)-র সভাপতি কমরেড নুরুল হাসান ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সৈয়দ মজনুর রহমান, কমরেড সিরাজুম মুনীর, কমরেড তপন সাহা চৌধুরী, কমরেড বজলুর রহমান, কমরেড এনায়েত করিম ফারুক ও কমরেড বসুনিয়া হাবিব। কমরেড নুরুল হাসান সিপিবি’র অন্যতম উপদেষ্টা নির্বাচিত হন। সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে একীভূত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমরেড শাহ আলম, কমরেড নুরুল হাসান, কমরেড হায়দার আকবর খান রনো, কমরেড মনজুরুল আহসান খান, কমরেড সৈয়দ মজনুর রহমান, কমরেড তপন সাহা চৌধুরী, কমরেড বজলুর রহমান ও কমরেড এনায়েত করিম ফারুক। একীভূতকরণের যুক্ত ঘোষণা পাঠ করেন কমরেড সিরাজুম মুনীর। সভা পরিচালনা করেন কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন। নেতৃবৃন্দ বৃহত্তর কমিউনিস্ট ঐক্য গড়ে তোলার জন্য দেশের সকল কমিউনিস্ট পার্টির প্রতি উদাত্ত আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)