মেহেরপুরে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন হয়েছে : ডিসি মুনসুর আলম

আপলোড তারিখঃ 2021-11-12 ইং
মেহেরপুরে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন হয়েছে : ডিসি মুনসুর আলম ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেছেন, স্বতঃস্ফূর্তভাবে মেহেরপুরের বিভিন্ন কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যেটা দেখে খুব ভালো লাগছে। তিনি বলেন, ‘আমরা নির্বাচনের পূর্বে কথা দিয়েছিলাম, যাতে শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেটি আমরা করতে পেরেছি। এখানেও মানুষজন অত্যন্ত চমৎকার পরিবেশে দীর্ঘ লাইনে ভোট দিচ্ছেন। যেটি আমাদের কাম্য ছিল, সেটি হয়েছে।’ মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান গতকাল বৃহস্পতিবার মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনকালে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এসময় পুলিশ সুপার মো. রাফিউল আলম বলেন, ‘আপনারা আশপাশের চিত্র দেখলে বুঝতে পারবেন অত্যন্ত স্বচ্ছতা এবং সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।’ তিনি বলেন, ‘সাধারণ মানুষ যেমনটি চাচ্ছেন, এখনকার মতো স্বচ্ছতা এটি শেষ পর্যন্ত বজায় থাকবে। এ ব্যাপারে আমরা নিশ্চয়তা দিতে পারি।’ এর আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মুজিবনগর উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)