আলমডাঙ্গার ১৩ ইউনিয়নে ৩ চেয়ারম্যান ও ১৫ মেম্বার প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

আপলোড তারিখঃ 2021-11-12 ইং
আলমডাঙ্গার ১৩ ইউনিয়নে ৩ চেয়ারম্যান ও ১৫ মেম্বার প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার ১৩ ইউনিয়নে ৩ চেয়ারম্যান প্রার্থী ও ১৫ জন সাধারণ সদস্য প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৩টি ইউনিয়নে মোট ৬৩ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত ৩ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাঁদের মধ্যে ভাঙবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন, গাংনী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু তাহের ও খাদিমপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া সাধারণ ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৪৪৭ জন। তাদের মধ্যে ১৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গাংনী ইউনিয়নে সাধারণ সদস্য ৩ জন, কুমারী ইউনিয়নে সাধারণ সদস্য ২ জন, খাসকররা ইউনিয়নে সাধারণ সদস্য ১ জন, জেহালায় সাধারণ সদস্য ২ জন, জামজামিতে সাধারণ সদস্য ১ জন, কালিদাসপুরে সাধারণ সদস্য ১ জন, হারদী ইউনিয়নে সাধারণ সদস্য ২ জন ও চিৎলা ইউনিয়নে সাধারণ সদস্য ৩ জন তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)