ছবির ক্যাপশন:
দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে ভোট গ্রহণের সকল সরঞ্জামাদি বিতরণ করেছে মেহেরপুরের নির্বাচন অফিস। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব সরঞ্জামাদি বিতরণ করা হয়। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার জানান, জেলায় ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। সে অনুযায়ী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে।
