মেহেরপুরের গাংনীতে নির্বাচনী সহিংসতায় জোড়া খুনের ঘটনা

আপলোড তারিখঃ 2021-11-11 ইং
মেহেরপুরের গাংনীতে নির্বাচনী সহিংসতায় জোড়া খুনের ঘটনা ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের জোড়া খুনের ঘটনায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে নিহতদের চাচাত ভাই বেল্টু হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গাংনী থানায় মামলা নম্বর ৯। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় আতিয়ার রহমানকে প্রধান করে ৬৬ জনকে আসামি করা হয়েছে। ইতঃমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) শাহ আলম জানান, গত ৮ নভেম্বর নির্বাচনী প্রচারণা ও পূর্বশত্রুতার জেরে মেম্বার পদপ্রার্থী আতিয়ার রহামানের সমর্থকরা আজমাইন হোসেন টুটুলের লোকজনের ওপর আতর্কিত হামলা করে। হামলায় নিহত হন দুই সহোদর সাহাদুল ইসলাম ও জাহারুল ইসলাম। আহত হন নারীসহ অন্তত ২০ জন। ওই দিন বিকেলে দুজনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গত মঙ্গলবার রাতে হত্যা মামলা দায়ের করেন নিহতের চাচাত ভাই বেন্টু হোসেন। হামলায় নেতৃত্বদানকারী গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানকে প্রধান করে ৬৬ জনকে আসামি করা হয়েছে। ইতঃমধ্যে মামলার এজাহারভুক্ত আসামি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ওই গ্রামের মহব্বত আলী, আক্তার হোসেন, কাটু মিয়া ও নজরুল ইসলাম। বাকীদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, বেল্টু হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। ১১ নভেম্বর ধলা গ্রামের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে মানুষ নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে, সে ব্যাপরেও সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)