মেহেরপুরে ট্রাফিক পুলিশের ঝটিকা অভিযানে মোটরসাইকেল আটক

আপলোড তারিখঃ 2021-11-10 ইং
মেহেরপুরে ট্রাফিক পুলিশের ঝটিকা অভিযানে মোটরসাইকেল আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর সদর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের ঝটিকা অভিযানে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল আটক এবং মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর শহরের কলেজ মোড়, বড় বাজার এলাকাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। মেহেরপুর সদর থানার ওসি শাহদারা খানের নেতৃত্বে অভিযানে অর্ধশতাধিক মোটরসাইকেলের মালিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। এসময় হেলমেটবিহীন গাড়ি চালানোসহ মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় ১৬টি মোটরসাইকেল আটক করা হয়। এবং ১০টি মামলা দায়ের করা হয়। অভিযানে অন্যদের মধ্যে ট্রাফিক ইন্সপেক্টর ফেরদৌস হাসান, গৌরাঙ্গ পাল, মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার এস আই মতিন, এসআই আবুল হাসেম, ট্রাফিক সার্জেন্ট মিল্টনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)