চুয়াডাঙ্গায় প্রবীণ আ.লীগ নেতা লাল মোহাম্মদ জোয়ার্দ্দারের স্মরণে

আপলোড তারিখঃ 2021-11-10 ইং
চুয়াডাঙ্গায় প্রবীণ আ.লীগ নেতা লাল মোহাম্মদ জোয়ার্দ্দারের স্মরণে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা লাল মোহাম্মদ জোয়ার্দ্দারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেল চারটায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মুফতি মাসুদ-উজ্জামান লিটু বিশ্বাস, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশেদ উদ্দিন আহমেদ চন্দন, কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গার সভাপতি নাবিলা রুকসানা ছন্দা, মহিলা নেত্রী সাথী ও সম্পা, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন হেলাসহ ৯টি ওয়ার্ডের সকল সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ, জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. সাহাবুল হোসেন, ছাত্রলীগ নেতা অয়ন জোয়ার্দ্দার, সোয়েব রিগানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীরা। দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদ-উজ্জামান লিটু বিশ্বাস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)