দর্শনায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-11-09 ইং
দর্শনায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গত রোববার রাত আটটার দিকে তাঁকে আটক করা হয়। আটককৃত আজাদ আলী (৪২) কামারপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। জানা যায়, গত রোববার রাতে ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন ছয়ঘরিয়া দক্ষিণ পাড়া গ্রাম এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দর্শনা থানাধীন ছয়ঘরিয়া দক্ষিণপাড়া গ্রামস্থ হাসান ইলেক্ট্রনিক দোকানের সামনে নির্মানাধীন রাস্তার ওপর অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আজাদ আলীকে আটক করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃত আসামির হেফাজত হতে ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক জব্দ করে গ্রেপ্তারকৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)