দ্বিতীয় দফায় অপহরণ চেষ্টা : পালিয়ে বাঁচলো স্কুলছাত্রী

আপলোড তারিখঃ 2021-11-09 ইং
দ্বিতীয় দফায় অপহরণ চেষ্টা : পালিয়ে বাঁচলো স্কুলছাত্রী ছবির ক্যাপশন:
ঝিনাইদহ শহরে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে বাঁচলো শাহিনা (১৫) নামে এক দশম শ্রেণির ছাত্রী। এটা তার দ্বিতীয় দফা অপহরণ। ২০ দিন আগেও সে একবার অপহরণ হয়েছিল। কক্সবাজার থেকে তাকে উদ্ধার করে পুলিশ। শাহিনা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ও স্থানীয় মহিলা পাইলট গার্লস স্কুলের ছাত্রী। পুলিশ ও শাহিনার পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে রাস্তা থেকে এক দল দুর্বৃত্ত মাইক্রোবাসে তুলে অপহরণ করে শাহিনাকে। দুর্বৃত্ত চক্রটি তাকে ঝিনাইদহ শহরে নিয়ে আসে। শহরের ব্যাপারীপাড়া সড়কে মাইক্রো থামিয়ে অপহরণকারীরা তার শরীরে কিছু একটা পুশ করার চেষ্টা করে। এসময় শাহিনা নিজ বুদ্ধিতে পালিয়ে একটি দোকানে আশ্রয় নেয়। খবর পেয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। ঘন ঘন অপহরণকারীদের টার্গেটে পরিণত হওয়া শাহিনা নিজেও জানে না কী করণে তাকে অপহরণ করা হচ্ছিল। দুইবার শাহিনাকে অপহরণ করা হলেও দুর্বৃত্ত চক্রটিকে সে চিনতে পারেনি। তবে পুলিশ মনে করছে এর পেছনে শক্ত কোনো কারণ আছে। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার খবর নিশ্চিত করে জানান, ‘আমরা সিসিটিভির ফুটেজ দেখে অপহরণকারীদের চিহ্নিত করার চেষ্টা করছি। সোমবার রাতেই দামুড়হুদা পুলিশের উপস্থিতিতে শাহিনাকে তার পিতার কাছে হস্তান্তর করা হয়।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)