ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে শাজাহান খান এমপি

আপলোড তারিখঃ 2021-11-08 ইং
ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে শাজাহান খান এমপি ছবির ক্যাপশন:
মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেছেন, ‘মুক্তিযোদ্ধাদের নির্বাচন খুব শিগগিরই হবে বলে আশা করছি। ভোটার তালিকার জন্য যে গেজেট করা দরকার, সেটা সম্পন্ন হয়নি। গেজেট হলেই একটি ভোটার তালিকা করে দিয়ে দেব।’ গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতঃমধ্যেই নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন গঠন করে দিয়েছেন। কেবিনেট সেক্রেটারিকে প্রধান করে, যিনি প্রধান নির্বাচন কমিশনার। কমিটি আমাদের কাছে ভোটার তালিকা চেয়েছে। মন্ত্রণালয় তালিকা দিলেই নির্বাচন অনুষ্ঠিত হবে। শাজাহান খান আর বলেন, মুক্তিযোদ্ধাদের কাছে এটি সুসংবাদ যে, খুব শিগগিরই তারা তাদের নিজস্ব সংগঠনের নির্বাচন পাবেন। এর আগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন তিনি। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ওসমান আলী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিদ্দিক আহম্মেদ, জেলা শাখার সাবেক ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা, গোলাম রইচ. শৈলকুপা উপজেলা শাখার সাবেক কমান্ডার মনোয়ার হোসেন মালিত বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মুুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার জিল্লুর রহমান তাতার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)