চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আপলোড তারিখঃ 2021-11-08 ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ছবির ক্যাপশন:
নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার পৃথক আয়োজনে আলোচনা সভা করে বিএনপি।   চুয়াডাঙ্গা: ‘সিপাহী জনতার হাতিয়ার, গর্জে উঠুক আরও একবার’ স্লোগানে চুয়াডাঙ্গায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার বিকেল চারটায় চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সদস্য আবুবক্কর সিদ্দিক আবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম মনি। প্রধান বক্তা ছিলেন সাবেক থানা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম নজু। চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি নেতা মাহামুদুল হক পল্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খান, নাগরিক সমাজের সভাপতি মনিরুজ্জামান লিপ্টন, পৌর বিএনপির সাবেক সহসভাপতি খাইরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইয়াছিন হাসান কাকন ও খালিদ মাহমুদ মিল্টন। সভায় বক্তারা বলেন, দেশের ক্রান্তিকালীন সময়ে সিপাহী জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল ৭ই নভেম্বর। তাই সকল ভেদাভেদ ভুলে আবারও দেশের অধিকার আন্দোলনে ও গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা বলেন, ‘আজকে আমরা শপথ গ্রহণ করেছি, দেশের মানুষকে একত্র করে, রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট এই সরকারকে পরাজিত করে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাবো। বাংলাদেশকে আবার আধিপত্য ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাতন্ত্র্য শক্তি নিয়ে নিজের পায়ে দাঁড়াবার ও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের আন্দোলন করব আমরা।’ এসময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল মজিদ, মোশাররফ মাস্টার, নাসির মাস্টার, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির নেতা মিজানুর রহমান মিজান, জহুরুল ইসলাম, তিতুদহা ইউনিয়ন বিএনপির নেতা মিলন মিয়া, টোটন মিয়া, মাসুদ মাস্টার, মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির নেতা মাহবুব হক মহিবুল, মহিউদ্দীন, নেহালপুর ইউনিয়ন বিএনপির নেতা মাসুম মেম্বার, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির নেতা টিটন মেম্বার, মুকুল হোসেন, আব্দুল মান্নান, রুহুল কুদ্দুস পচা, পদ্ধবিলা ইউনিয়ন বিএনপির নেতা হাবিবুর রহমান জোয়ার্দ্দার মানিক, জেলা যুবদলের সহ-সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান, কোষাধ্যক্ষ মোমিনুর রহমান মমিন, গ্রাম সরকারবিষয়ক সম্পাদক ইকরামুল হক, জেলা যুবদলের সদস্য সমশের আলী জমে, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইচ মোস্তাফা, আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক খাইরুল আলম, আলমডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, আব্দর রহিম, মনসুর আলী, শামীম রেজা, রাজু আহমেদ, টুটুল আহমেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইস এম হাসান, যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, সদর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, যুগ্ম আহ্বায়ক মহাসিন আলী, রনি হাসান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মতিউর রহমান মিশর মীর শুভ জামান, যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান, নাজমুল সাকিব, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুর রহমান, হাসানুজ্জামান হাসান প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইনামুল হক ইমন। `` মেহেরপুর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, মেহেরপুর জেলা তাঁতী দলের সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিণ্টু, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সহসভাপতি আকিব জাভেদ সিএনজির প্রমুখ।   ঝিনাইদহ: ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। গতকাল রোববার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান। প্রধান বক্তা ছিলেন সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. কামাল আজাদ পান্নু, পৌর বিএনপির সদস্যসচিব মাহবুবুর রহমান শেখর, জেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আলমগীর হোসেন আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুর রহমান পাপ্পু ও জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম। বক্তারা বলেন, ৭ই নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশবিরোধী সকল ষড়যন্ত্র ও অপশক্তিকে রুখতে হবে। বিএনপি নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার নামে মামলা প্রত্যাহার ও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আন্দোলনের যোগ দেওয়ার জন্য সকল দেশপ্রেমিক শক্তির প্রতি আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)