ইয়াবাসহ দর্শনার মাদক ব্যবসায়ী নয়ন আটক

আপলোড তারিখঃ 2021-11-07 ইং
ইয়াবাসহ দর্শনার মাদক ব্যবসায়ী নয়ন আটক ছবির ক্যাপশন:
দর্শনা থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নয়ন মণ্ডল (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শনিবার দুপুর সোয়া ১২টার দিকে তাঁদের আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীরের নেতৃত্বে থানার এসআই মাসুদ রানা, এএসআই মারুফুল ইসলাম ও এএসআই ইদ্রিস আলী ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন কেরুজ আমতলা জামে মসজিদের উত্তর পার্শ্বে তিন রাস্তার মোড়স্থ পাকা রাস্তার ওপর। এসময় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয় নয়ন মণ্ডল (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে। আটককৃত নয়ন মণ্ডল দর্শনা পৌর এলাকার আজিমপুর গ্রামের মৃত আজাদ মণ্ডলের ছেলে। এছাড়াও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া দর্শনা শান্তিপাড়ার মৃত আব্দুল হালিমের ছেলে সোহেল ওরফে মটু সোহেলকে (৩৫) পলাতক এবং আটককৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণীর ক্রমিক নং-১০(ক)/৪১ নিয়মিত মামলা রুজু করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)