‘বিদেশ যেতে না পারলে মরা ছাড়া গতি নাই’

আপলোড তারিখঃ 2021-11-06 ইং
‘বিদেশ যেতে না পারলে মরা ছাড়া গতি নাই’ ছবির ক্যাপশন:
সৌদি আরবের প্রবাসী শ্রমিক সোহাগ আলী ১০ বছর পর ছুটিতে বাড়ি এসেছিলেন। ছুটি শেষে তাঁর কাজে ফেরার সময় চলে এসেছে। তবে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে ভাড়া সমন্বয়ের দাবিতে ডাকা বাস ও ট্রাক ধর্মঘট ফেরার বিষয়টি অনিশ্চিত করে তুলেছে। সোহাগ আলীর বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী গ্রামে। তিনি ১০ বছর ধরে সৌদি আরবে কাজ করেন। প্রথম সাত বছর তার কাজের অনুমতি ছিল না। পরের তিন বছর বৈধভাবে কাজ করার পর ছুটিতে বাড়ি আসেন। সোহাগ বলেন, ‘৭ নভেম্বর আমার ফ্লাইট। তার ২৪ ঘণ্টা আগে করোনা টেস্টের রিপোর্ট লাগবে। আমাদের জেলায় আরটিপিসিআর ল্যাব নেই। এয়ারপোর্টে নানা জটিলতা। সে কারণে এই জেলার সবাই কুষ্টিয়ায় টেস্ট করাব। সকালে শুনলাম কোনো বাস চলবে না। আমি এখন মহাবিপদে। কুষ্টিয়া পর্যন্ত যেতে পারব। তবে মাইক্রোবাসে ঢাকা যাওয়ার সামর্থ্য তো আমার নাই। এমনিতেই ধার-দেনা করে ফিরছি। এখন যদি আমার যাওয়ায় বন্ধ হয়ে যায়, তখন কী করব? বিদেশ যেতে না পারলে আমার মরা ছাড়া কোনো গতি থাকবে না।’ সরকারি ঘোষণা অনুযায়ী, গত বুধবার রাত ১২টা থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়ে গেছে ১৫ টাকা। এতে খরচ বেড়ে যাওয়ায় ট্রাক, কাভার্ডভ্যান ও লরিমালিকরা গতকাল শুক্রবার ভোর থেকে পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দেয়। এরপর পরিবহন মালিক সমিতিও শুক্রবার থেকে বাস চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। (সূত্র- নিউজ বাংলা টোয়েন্টিফোর)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)