চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের কালীগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে

আপলোড তারিখঃ 2021-11-05 ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের কালীগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ছবির ক্যাপশন:
নানা আয়োজনে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কালীগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের স্লোগান ছিল ‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান। মেহেরপুর: মেহেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন সরকার বেলুন উড়িয়ে মেহেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন। মেহেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক কাজী নজবুজ্জামানের সভাপতিত্ব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান। বক্তব্য দেন স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক। এদিকে, এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে সেখানে বেলুন উড়িয়ে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে প্রধান অতিথি সেখানে এসে উপস্থিত হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। প্রধান অতিথি সালাম গ্রহণ করেন। `` কালীগঞ্জ: ‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ এই স্লোগানে ঝিনাইদহের কালীগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ- হেল মাসুম, সাংবাদিক শাহজাহান আলী বিপাশা প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়- কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গত ২০২১ সালের অক্টোবর পর্যন্ত ৫৭টি অগ্নি নির্বাপন করতে সক্ষম হয়েছেন। এতে প্রায় ১ কোটি ৫২ হাজার টাকার সম্পদ রক্ষা হয়েছে। এছাড়া উপজেলার ৫৭টি দুর্ঘটনায় ৮৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করিয়েছেন এবং ১৫ জন নিহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)