চুয়াডাঙ্গায় প্রতারক প্রেমিক নয়ন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-11-04 ইং
চুয়াডাঙ্গায় প্রতারক প্রেমিক নয়ন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় পরকিয়া প্রেমিকের সঙ্গে সংসার বাঁধতে টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালায় কাকলী বেগম (৩৫) নামের দুই সন্তানের এক জননী। কিন্তু বিয়ের জন্য খরচের কথা বলে কাকলীর নিকট থেকে টাকা পয়সা নিয়ে তাকে ফেলে রেখে পালিয়ে যায় পরকিয়া প্রেমিক কামরুল হাসান নয়ন (২৬)। এসময় লোকলজ্জার ভয়ে প্রতারণার শিকার কাকলী বেছে নেন আত্মহত্যার পথ। কিন্তু ট্রেনের সঙ্গে ধাক্কা লেগেও বেঁচে যান তিনি। এ ঘটনার ১৬দিন পর প্রতারক কামরুল হাসান প্রকাশ নয়ন নামের ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নয়নের নিকট থেকে উদ্ধার হয়েছে কাকলীর সঙ্গে নিয়ে যাওয়া টাকা ও স্বর্ণালঙ্কার। ঘটনার পর টানা নয়দিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে সদর থানায় প্রতারক নয়নের নামে মামলা করেন কাকলী। এরপর থেকে প্রতারক নয়নকে গ্রেপ্তার করতে কাজ করছিল চুয়াডাঙ্গা সদর থানার একটি টিম। গত মঙ্গলবার মধ্যরাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রতারক প্রেমিক কামরুল হাসান প্রকাশ নয়ন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর মালিতাপাড়ার মিনারুল ইসলামের ছেলে। গতকাল দুপুরে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মসহীন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানায়। বিজ্ঞপিতে আরও জানা যায়, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন তার প্রতারণার কথা স্বীকার করেছে। নয়ন নিজেও ছিল বিবাহিত। এর পরেও পরকিয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে সে। এক পর্যায়ে কাকলীকে ধোকা দিয়ে তাঁর নিকট থেকে অর্থ ও স্বার্ণলঙ্কার নিয়ে পালানোর পরিকল্পনা করে নয়ন।’ উল্লেখ্য, স্বামীর বাড়ির সঙ্গেই থাকা চায়ের দোকানে বিস্কিট ডেলিভারি দিতে আসা নয়ন নামের এক যুবকের সঙ্গে পরকিয়া প্রেমের সম্পর্ক তৈরি হয় কাকলী বেগমের। গত ১৮ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে গচ্ছিত টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে প্রেমিক নয়নের মোটরসাইকেলে উঠে অজানায় পাড়ি জমায় কাকলী। তবে পথের মধ্যে বিয়ের খরচের কথা বলে কাকলীর নিকট থেকে টাকা পয়সা নিয়ে তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় প্রতারক প্রেমিক নয়ন। এসময় কাকলী বেগম কোনো কূল-কিনারা খুঁজে না পেয়ে চুয়াডাঙ্গা রেল বাজার জান্নাতুল বাকি মসজিদের সামনে ট্রেন লাইনের ওপর চলন্ত ট্রেনের সামনে দাড়িয়ে আত্মহত্যার অপচেষ্টা করেন। তখন স্থানীয় কয়েকজন তাঁকে দেখতে পেয়ে ধাক্কা দিলে সে ট্রেনের দুই লাইনের মধ্যে পড়ে যায়। ট্রেনটি কাকলীর ওপর দিয়ে চলে গেলে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। নয়দিন সেখানে কিচিৎসা নিয়ে কিছুটা স্বুস্থ্য হয়ে প্রতারক প্রেমিক নয়নের নামে মামলা করেন কাকলী বেগম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)