আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল কাদের

আপলোড তারিখঃ 2021-11-04 ইং
আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল কাদের ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আসন্ন দামুড়হুদা ইউপি নির্বাচনে আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল কাদের বলেছেন তিনি নির্বাচিত হলে দামুড়হুদা ইউনিয়নে সকল প্রকার উন্নয়ন করবেন। গতকাল ইউনিয়নের নাপিতখালী পাটাচোরাসহ বিভিন্ন গ্রামে গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আমার চাওয়া-পাওয়ার কিছু নেই, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। এখন বাকি জীবনটা ইবাদত হিসেবে জনগণের সেবা করে যেতে চাই। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি এই ইউনিয়নকে অপরাধমুক্ত রাখবো। গণসংযোগকালে হাজী আব্দুল কাদেরের সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অ্যাড আবু তালেব, সেলিম উদ্দিন বগাসহ শতাধিক ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)