অস্ত্র-গুলিসহ ছাত্রলীগ নেতা আটক

আপলোড তারিখঃ 2021-11-02 ইং
অস্ত্র-গুলিসহ ছাত্রলীগ নেতা আটক ছবির ক্যাপশন:
বিদেশি পিস্তল ও গুলিসহ রাকিবুল ইসলাম হিল্লোল (৩৯) নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। আটক হিল্লোল ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের কাজী গোলাম হায়দারের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। গতকাল মঙ্গলবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার শরিফুল আহসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বয়ড়াতলা বাজারে কয়েকজন মাদকবিক্রেতা অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার বয়ড়াপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে হিল্লোলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, চারটি সিম কার্ডসহ দুইটি মোবাইল। র‌্যাবের পক্ষ থেকে হিল্লোলের নামে থানায় মামলা দায়ের করে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)