দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কিশোর জখম

আপলোড তারিখঃ 2021-10-30 ইং
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কিশোর জখম ছবির ক্যাপশন:
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক (১৫) নামের এক কিশোর গুরুতর জখম হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরিবারের সদস্যরা জখম এনামুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালে ভর্তি করে। আহত এনামুল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজারপাড়ার আবু বক্করের  ছেলে। পারিবারিক সূত্র জানায়, ‘গতকাল দুপুরে মোটরসাইকেলযোগে উকতো কমলা দিঘিতে মাছ ধরা দেখতে গেয়েছিল এনামুল। বিকেল পাঁচটার দিকে উকতো গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় সামনে থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে এনামুলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় এনামুল। স্থানীয় ব্যক্তিরা এনামুলের বাড়িতে খবর দিলে পরিবারের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এনামুলকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জাকির বলেন, ‘সন্ধ্যা সাতটার দিকে পরিবারের সদস্যরা সোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক কিশোরকে জরুরি বিভাগে নেয়। আহত কিশোরের শরীরের বিভিন্নস্থানে কাটা-ছেলাসহ গুরুতর জখম হয়েছে। জরুরি বিভাগ থেকে তাক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)