চুয়াডাঙ্গায় অভিনব পন্থায় খেজুরের প্যাকেটের ভেতরে করে মাদক পাচার

আপলোড তারিখঃ 2021-10-30 ইং
চুয়াডাঙ্গায় অভিনব পন্থায় খেজুরের প্যাকেটের ভেতরে করে মাদক পাচার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় অভিনব পন্থায় খেজুরের প্যাকেটের ভেতর মাদক পাচার করার সময় জিহাদ নামে (২৩) এক যুবককে আটক করেছে সদর থানার পুলিশ। এসময় আটক আসামির শরীর তল্লাশী করে ৪৮০ পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রেল স্টেশন সড়ক থেকে তাঁকে আটক করা হয়। আটক জিহাদ চুয়াডাঙ্গা পৌর শহরের হাজরাহাটি গ্রামের মণ্ডলপাড়ার ইকবাল মণ্ডলের ছেলে। এ ঘটনায় হাজরাহাটি গ্রামের মবগুল মণ্ডলের ছেলে কামরুল ইসলামকে (৪১) পলাতক আসামি করে মামলা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানতে পারে রেল স্টেশন এলাক থেকে বিপুল পরিমাণ মাদক পাচার হবে। ওই সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নওশাদ আহমেদ, আহসানুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কৃপা সিন্ধু মৃধাসহ সহযোগী ফোর্স রেল স্টেশন সড়কে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে। এসময় আটককৃত আসামির শরীর তল্লাশি চালিয়ে ৪৮০ পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা বলে জানায় পুলিশ। পুলিশ আরও জানায়, আটকের পর জিহাদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করে প্যাথেডিনগুলো হিলি বর্ডার থেকে নিয়ে আসছিলেন শহরের হাজরাহাটি গ্রামের কামরুলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এর আগেও কয়েক দফা কামরুলের কাছে প্যাথেডিন পৌঁছে দিয়েছেন তিনি। প্যাথেডিনসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ মহসিন বলেন, জিহাদ মূলত টাইলস মিস্ত্রির কাজ করে। আর সুযোগ বুঝে মাদক বিক্রি করে। পলাতক কামরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীর গ্রুপের হয়ে সে কাজ করে। তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক আসামি জিহাদসহ কামরুল ইসলামকে পলাতক দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। সংশ্লিষ্ট মামলায় জিহাদকে গতকালই আদালতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)