পরিবেশ বিপর্যয়ের জন্য সরকারকে হটাতে হবে : মির্জা ফখরুল

আপলোড তারিখঃ 2017-06-05 ইং
পরিবেশ বিপর্যয়ের জন্য সরকারকে হটাতে হবে : মির্জা ফখরুল ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: বাংলাদেশকে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হলে বর্তমান সরকারকে হটানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির সেমিনারে মির্জা ফখরুল এসব কথা বলেন। অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতাসীনরা শুধু নিজেদের লাভের জন্য পরিবেশ রক্ষার নামে নানা প্রকল্প হাতে নিয়েছে। সরকার দেশ থেকে সুশাসন, গণতন্ত্র বিতাড়িত করার সঙ্গে বাংলাদেশের পরিবেশ বসবাসের অনুপযোগী করে তুলেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক মাহফুজ উল্লাহ। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ‘এ সরকার আমার অধিকার দেয় না, আমার বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়। যে সরকার চারপাশের পরিবেশকে আমার বসবাসের অনুপযোগী করে তোলে সে সরকারকে হটানো ছাড়া বিকল্প কোনো পথ নেই। সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে এমন কতগুলো প্রকল্প গ্রহণ করছে, যে প্রকল্পগুলো আমাদের পরিবেশকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলে দিচ্ছে। এর একমাত্র উদ্দেশ্য হলো তাঁদের ব্যক্তিগত স্বার্থ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)