মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সিগারেট ধ্বংস, ব্যবসায়ীর জরিমানা

আপলোড তারিখঃ 2021-10-29 ইং
মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সিগারেট ধ্বংস, ব্যবসায়ীর জরিমানা ছবির ক্যাপশন:
নকল সিগারেট রাখার দ্বায়ে আসিফ হোসেন নামের এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নাজমুল আলম এ দণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে প্রকাশ, গাংনীর নওপাড়া বাজারের বিশ^াস ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আসিফ হোসেন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে নকল ও রাজস্ব প্রদানের সিল ছাড়াই বিভিন্ন প্রকার সিগারেট মজুদ ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে রক্ষিত অর্ধলক্ষ টাকার নকল সিগারেট ধ্বংস করা হয় এবং ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। টাকা পরিশোধ সাপেক্ষে আসিফকে মুক্তি দেওয়া হয়। অভিযানে সহায়তা করেন আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তৌহিদ উদ দৌলা রেজা ও র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)