খুলনা রেঞ্জে চুয়াডাঙ্গা জেলা পুলিশ শ্রেষ্ঠ নির্বাচিত

আপলোড তারিখঃ 2021-10-26 ইং
খুলনা রেঞ্জে চুয়াডাঙ্গা জেলা পুলিশ শ্রেষ্ঠ নির্বাচিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: খুলনা রেঞ্জের মধ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশ শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছে। গত রোববার সকাল ১০টার দিকে খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয় কনফারেন্স র`মে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ খুলনা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ জেলা এবং রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই হিসাবে মনোনীত হয়। খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলাম শ্রেষ্ঠ জেলার পুরস্কার এবং চুয়াডাঙ্গা জেলাধীন দর্শনা থানায় কর্মরত এএসআই (নি.) আনোয়ার`ল হক শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার লাভ করেন। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে দ্র`ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং খুলনা রেঞ্জের প্রতিটি জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও, প্রতিক্রিয়াশীল চক্রের কার্যকলাপ সম্পর্কে সজাগ থাকা এবং অসাম্প্রদায়িকতার চেতনা ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। খুলনা রেঞ্জের বিভিন্ন জেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি পুলিশ সুপারদের দিকনির্দেশনা প্রদান করেন। এসময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজির নিকট থেকে শ্রেষ্ঠ জেলার স্বীকৃতি পেয়ে সম্মানিত ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার), খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, বিপিএম (বার), চুয়াডাঙ্গা জেলার সকল পদমর্যাদার অফিসার-ফোর্সদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলার আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, পুলিশ সুপার জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গায় জেলায় যোগদান করে চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন, মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল, মামলা নিস্পত্তি, সিআইএমএস, করোনাকালীন সময়ে অসহায়, দুস্থ, কর্মহীন মানুষের বাড়ি বাড়ি খাদ্য-সামগ্রী ও ওষুধ পৌঁছানো, শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান, এতিম শিশুদের ঈদের জামা উপহার, কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই পৌছে যাবে পুরস্কার, ভাঙ্গা সংসার জোড়া, খাদ্য যাবে বাড়ি, ইভটিজিং, কিশোরগ্যাং, বাল্য বিবাহ প্রতিরোধসহ সামাজিক, মানবিক ও উৎসাহমূলক কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন স্থাপনাসমূহে উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান। ইতোপূর্বে নভেম্বর/২০১৯ মাসের মাসিক কনফারেন্সে জেলার আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতিতে বিশেষ অবদান রাখায় খুলনা রেঞ্জের ১০টি জেলার মধ্যে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারের কৃতিত্ব অর্জন করেন। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) এ কে এম নাহিদুল ইসলাম বিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম) ব নজর`ল ইসলাম (বিপিএম, পিপিএম) খুলনা রেঞ্জ ও রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগন, খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারগন, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সমূহের কমান্ড্যান্টবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)