কোটচাঁদপুরে ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-10-26 ইং
কোটচাঁদপুরে ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার জাবড়েখেত পুলিশ চেক পোস্টের কাছে ডাকাতির ঘটনায় জামাই-শ্বশুরকেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের মৃত নিকার আলী মণ্ডলের ছেলে আমির মণ্ডল (৫০) ও কালীগঞ্জ উপজেলার কালোখালি গ্রামের মৃত আহম্মদ গুলজারের ছেলে আব্দুর রহমান (৪৫)-কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা সর্ম্পকে জামাই-শ্বশুর। বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) ইমরান আলম জানান, প্রযুক্তির মাধ্যমে ডাকাতিকালে ছিনিয়ে নেওয়া ভুক্তভোগীর ১টি মোবাইলের লোকেশন সর্ম্পকে নিশ্চিত হয়ে গত রোববার রাতে বলরামপুর গ্রাম থেকে আমির আলী মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। পরে তার কথপোকথনের সূত্র ধরে কালীগঞ্জ উপজেলার কালোখালি গ্রাম থেকে ডাকাতি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এসময় আমির আলীর জামাই ওই গ্রামের আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডাকাতির ঘটনায় শ্বশুর আমির আলীর সম্পৃক্ততা থাকার বিষয়ে নিশ্চিত হলে এ মামলার আসামি করে গতকাল সোমবার দুপুরে তাঁদেরকে আদালতে পাঠায়। গত ৪ অক্টোবর কোটচাঁদপুর পৌর শহরের চৌগাছা সড়কের পুলিশ চেক পোস্টের কাছে সংঘবদ্ধ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা সেই রাতে একটি ১৬০ সিসি আ্যাপাসি মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। এসময় ডাকাতদের লাঠির আঘাতে মোটরসাইকেল আরোহী রাসেল (২৮) আহত হন। পরে ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাত আসামি করে কোটচাঁদপুর থানায় ডাকাতি মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ৪।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)