ঝিনাইদহে কৃষকদের মধ্যে হারভেস্ট মেশিন প্রদান

আপলোড তারিখঃ 2021-10-26 ইং
ঝিনাইদহে কৃষকদের মধ্যে হারভেস্ট মেশিন প্রদান ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে কৃষকদের মধ্যে হারভেস্ট মেশিন প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষিবিভাগের আয়োজনে ২৮ লাখ টাকা মূল্যের ৪টি মেশিন ৫০ ভাগ ভর্তুকীতে কৃষকদের দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীনের সভাপত্বিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, ভূমি অফিসার খান মো. আব্দুল্লাহ আল মামুন, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবীব, বিআরডিবি কর্মকর্তা অনুপম দত্ত ও কৃষি প্রকৌশলী এনামুল হক। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণের সরকারের অর্ধেক ভর্তুকীর মাধ্যমে মাত্র ১৪ লাখ টাকার কৃষিযন্ত্রপাতি পেয়ে খুশি কৃষকরা। এতে করে চাষাবাদ আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)