ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় দুই মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি কোর্টপাড়ার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গত রোববার সকালে ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম (৫১) শহরের কোর্টপাড়ার মৃত শেখ আহমদের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানায়, জাহাঙ্গীর খুলনার কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের মালিক জৈনক কামালের সাথে ব্যবসা করতেন। ব্যবসার এক পর্যায়ে তিনি বেশ কিছু টাকা আটকে ফেলেন। ওই ঘটনায় জাহাঙ্গীর আলমের বির`দ্ধে জালিয়াতির মামলা করা হয়। মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এর আগেও আরও একটি মামলায়ও তাঁর সাজা হয়। এরপর থেকে পলাতক ছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। গতকালই আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে প্রেরণ করা হয়।
