ছয় রোহিঙ্গা হত্যায় মামলা গ্রেপ্তার ১০

আপলোড তারিখঃ 2021-10-25 ইং
ছয় রোহিঙ্গা হত্যায় মামলা গ্রেপ্তার ১০ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসায় হামলায় ছয় রোহিঙ্গা হত্যার ঘটনায় উখিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উখিয়া থানায় নিহত রোহিঙ্গা নাগরিক আজিজুল হকের পিতা নুরুল ইসলাম বাদী হয়ে ২৫ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজন এজাহারনামীয়সহ ১০ আসামিকে গ্রেফতার করে উখিয়া থানায় সোপর্দ করেছে এপিবিএন সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হলে তাদের কারাগারে পাঠায় আদালত। কক্সবাজার-৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) মোহাম্মদ সিহাব কায়সার খান জানান, ‘গত ২২ অক্টোবর  ভোর রাত ৪টার দিকে উখিয়ার বালুখালী ক্যাম্প-১৮ এর এইচ-৫২ ব্লকে ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়াহ’ মাদরাসায় সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় অবস্থানরত মাদরাসার ছাত্র, শিক্ষকসহ ছয়জন নিহত ও ৯ জন আহত হন। এ ঘটনায় নিহত আজিজুল হকের পিতা নুরুল ইসলাম বাদী হয়ে হত্যাকান্ডে জড়িত সন্দেহে ২৫ জন এবং অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় এ পর্যন্ত ১০ আসামিকে গ্রেফতার করেছে এপিবিএন সদস্যরা। এর মধ্যে ৫ জন এজাহারনামীয় ও অপর ৫ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের গতকাল দুপুরে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। উখিয়া থানা পুলিশ গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হলে তাদের কারাগারে পাঠায় আদালত। গ্রেফতার এজাহারভুক্ত আসামিরা হলো, উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/২ ব্লকের আবু আলমের ছেলে মুজিবুর রহমান (১৯), এফসিএন ক্যাম্পের এফ/২৯ ব্লকের আবু তৈয়বের ছেলে দিলদার মাবুদ ওরফে পারভেজ (৩২), একই ক্যাম্পের সৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ আইয়ুব (৩৭), ক্যাম্প-৯ এর জি/৩৯ ব্লকের নুর বাশারের ছেলে ফেরদৌস আমিন (৪০) ও মৌলভী জাহিদ হোসেনের ছেলে আবদুল মজিদ (২৪)। এ ছাড়াও সন্দেহজনক গ্রেফতাররা হলো, এফ/১৩ ব্লকের আলী আহমদের ছেলে মোহাম্মদ আমিন (৩৫), ক্যাম্প-১৩ এর বি/৩ ব্লকের আবু সিদ্দিকের ছেলে মোহাম্মদ ইউনুস ওরফে ফয়েজ (২৫), ক্যাম্প-১২ এর জে/৬ ব্লকের ইলিয়াছের ছেলে জাফর আলম (৪৫), ক্যাম্প-১০ এর জি/৭ ব্লকের ওমর মিয়ার ছেলে মোহাম্মদ জাহিদ (৪০) ও ক্যাম্প ১৩ এর ডি/২ ব্লকের মৃত নাজির আহমদের ছেলে মোহাম্মাদ আমিন (৪৮)।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)