পুলিশের কাজের গতি আরও বেগবান করতে চারটি পিকআপ উপহার

আপলোড তারিখঃ 2021-10-23 ইং
পুলিশের কাজের গতি আরও বেগবান করতে চারটি পিকআপ উপহার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পুলিশের কাজের গতিকে আরও বেগবান করার লক্ষে পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদের নিকট চারটি জাপানী পিকআপ ভ্যানগাড়ি উপহার হিসেবে প্রদান করেছেন চুয়াডাঙ্গার সন্তান কৃতী ব্যবসায়ী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাবু দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল শনিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে সস্ত্রীক উপস্থিত হয়ে জাপানী দুটি উঅওঐঅঞঝট ঐওঔঊঞ-৬৫০পপ, একটি উঅওঐঅঞঝট ঐওঔঊঞ-৬৬০পপ ও একটি গওঞঝটইওঝঐও চওঈকটচ-৬৫০পপ পিকআপ ভ্যানগাড়ি রেজিস্ট্রেশন পেপারসহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন দিলীপ কুমার আগরওয়ালা ও তাঁর সহধর্মিণী ডায়মন্ড ওয়ার্ল্ড-এর চেয়ারম্যান সবিতা আগরওয়ালা। এসময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘পিকআপ ভ্যানগাড়ি ৪টি চুয়াডাঙ্গা জেলা পুলিশে সংযুক্ত হলে পুলিশি সেবা জনসাধারণের মধ্যে দ্রুত পৌঁছানো সহজ হবে। এসময় তিনি কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার ও স্ত্রী সবিতা আগরওয়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ দেন। পিকআপ ভ্যানগাড়ি হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাসসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)