চুয়াডাঙ্গায় ইয়াবা ও রাম’দাসহ একজন আটক

আপলোড তারিখঃ 2021-10-23 ইং
চুয়াডাঙ্গায় ইয়াবা ও রাম’দাসহ একজন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ইয়াবা ও রাম’দাসহ আল হেলাল (৩৫) নামরে এক ব্যক্তিকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল শনিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলৎদিয়াড় কোরিয়াপাড়া থেকে তাকে আটক করা হয়। এসময় শহরের আলোচিত মাদক ব্যবসায়ী শিপরা ও হাতিকাটা গ্রামের বেলেপাড়ার আশরাফুল ওরফে ডার্বিকে পলাতক দেখিয়ে মামলা করে পুলিশ। আটককৃত আল হেলাল দৌলৎদিয়াড় দক্ষিণপাড়ার আবু ছদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স শহরতলী দৌলতদিয়াড় কোরিয় পাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আল হেলালকে আটক করে পুলিশ। এসময় আটককৃত আসামীর নিকট থেকে ৫২ পিস ইয়াবা একটি রাম’দাসহ মাদক বিক্রির ১০ হাজার ১০০ টাকা উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল হেলাল হাতিকাটা বেলেপাড়ার আশরাফুল ওরফে ডার্বির সহায়তায় শহরের আলোচিত মাদক ব্যবসায়ী শিপরার কাছ থেকে পাইকারি ইয়াবা কিনে তা বিভিন্ন স্থানে সরবরাহ করত বলে জানায়। এঘটনায় পুলিশ বাদী হয়ে শিপরা ও ডার্বিকে পলাতক দেখিয়ে দুটি পৃথক মামলা দায়ের করেছে। আজ রোববার আটককৃত আল হেলালকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছেন সদর থানার পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)