ঝিনাইদহ আ.লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন নাছিম

আপলোড তারিখঃ 2021-10-23 ইং
ঝিনাইদহ আ.লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন নাছিম ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ‘অপশক্তিরা দেশ থেকে নিঃশেষ হয়ে যায়নি। তারা এখনও টিকে রয়েছে এবং বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। তবে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে তারা কোনো দিন সফল হবে না। বিদেশে বসে মিথ্যা অপপ্রচার তথ্য সন্ত্রাসের শামিল। এই তথ্যসন্ত্রাস ও মির্জা ফখরুলদের অপপ্রচার সাম্প্রদায়িক হামলাকারীদের রক্ষা করার একটি অপকৌশল মাত্র।’ গতকাল শনিবার ঝিনাইদহ শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম এসব কথা বলেন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আব্দুল হাই এমপির সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এমপি ও পারভীন জামান কল্পনা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌর মেয়র সাইদুল করিম মিণ্টুর পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম অপু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান, তৈয়ব আলী জোয়ার্দার, আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, ঝিনাইদহ-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল এমপি, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ আনোয়ারুল আজিম আনার এমপি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম। বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ৬টি উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)