চুয়াডাঙ্গায় ভোক্তাদের ক্রয়কৃত পণ্যের সঠিক ওজন বুঝে নিতে জেলা প্রশাসকের নির্দেশক্রমে ডিজিটাল স্কেল স্থাপন

আপলোড তারিখঃ 2017-06-04 ইং
চুয়াডাঙ্গায় ভোক্তাদের ক্রয়কৃত পণ্যের সঠিক ওজন বুঝে নিতে জেলা প্রশাসকের নির্দেশক্রমে ডিজিটাল স্কেল স্থাপন ছবির ক্যাপশন:
`18983110_1882278682014993_753256858_n` শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের নির্দেশক্রমে জেলা দোকান মালিক সমিতি ডিজিটাল স্কেল স্থাপন কার্যক্রম বাস্তবায়ন করেছে। গতকাল রবিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা নিচের বাজারে দোকান মালিক সমিতির সকল সদস্যদের উপস্থিতিতে জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম ডিজিটাল স্কেলটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের জগলু, সাধারণ সম্পাদক উবরুল হাসান জোয়ার্দ্দার, জেলা পরিবেশক সমিতির সভাপতি হাজী সালাউদ্দিন চান্নু, বড় বাজার হাট ও কাঁচামাল মালিক সমিতির সহ সভাপতি মাফিজুর রহমান মাফি, সাধারণ সম্পাদক মামুন খান, প্রচার সম্পাদক মহসিন আলী, কোষাধ্যক্ষ মাজিদ প্রমূখ। উল্লেখ্য, এখন থেকে নিচের বাজারে পণ্য কিনতে আসা ক্রেতারা ডিজিটাল স্কেলটির মাধ্যমে ক্রয়কৃত পণ্যের সঠিক ওজন নিজেই বুঝে নিতে পারবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)